এই ওয়েবসাইটের সমস্ত পণ্য সর্বোচ্চ মানের এবং সরাসরি উৎস থেকে সংগৃহীত।

🚚 সারা বাংলাদেশে ডেলিভারি 🛡️ ১০০% বিশুদ্ধ ও খাঁটি পণ্য 📦 ক্যাশ অন ডেলিভারি সুবিধা 📞 01790017606 🎁 ১০০০ টাকার উপরে অর্ডারে ফ্রি ডেলিভারি ⭐ সেরা মানের পণ্য, সেরা দামে 🚚 সারা বাংলাদেশে ডেলিভারি 🛡️ ১০০% বিশুদ্ধ ও খাঁটি পণ্য 📦 ক্যাশ অন ডেলিভারি সুবিধা 📞 01790017606 🎁 ১০০০ টাকার উপরে অর্ডারে ফ্রি ডেলিভারি ⭐ সেরা মানের পণ্য, সেরা দামে
← ব্লগে ফিরে যান
📅 17 May, 2026 🏷️ Uncategorized

মাটির বাসন প্রথম ব্যবহারের নিয়ম: সিজনিং ও সঠিক যত্ন নেওয়ার সম্পূর্ণ গাইড

বাঙালির হাজার বছরের ঐতিহ্য আর সুস্বাদু রান্নার এক অনন্য মাধ্যম হলো মাটির পাত্র। মাটির পাত্রে রান্না করা খাবারের স্বাদ ও পুষ্টিগুণ অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রের চেয়ে অনেক বেশি থাকে। আর এ কারণেই আজকাল অনেকেই গ্যাসে বা চুলায় রান্নার জন্য মাটির বাসন বেছে নিচ্ছেন।

কিন্তু বাজার থেকে নতুন মাটির পাত্র কিনে এনেই কি সরাসরি রান্না করা যায়? একদমই না! নতুন মাটির পাত্রকে রান্নার উপযোগী এবং দীর্ঘস্থায়ী করতে প্রথম ব্যবহারের আগে ‘সিজনিং’ (Seasoning) করা অত্যন্ত জরুরি। আজ আমরা জানবো আলাদীনের চেরাগ-এর ঐতিহ্যবাহী মাটির হাঁড়ি, কড়াই ও ডিস্কোপাতিল প্রথম ব্যবহারের সঠিক নিয়মাবলী।


মাটির বাসন সিজনিং (Seasoning) কেন জরুরি?

মাটির পাত্র তৈরি হয় প্রাকৃতিক কাদা মাটি দিয়ে, যার ফলে এর গায়ে অসংখ্য ছোট ছোট ছিদ্র বা পোরস (Pores) থাকে। আপনি যদি সিজনিং না করে সরাসরি নতুন পাত্রে রান্না শুরু করেন, তবে পাত্রটি রান্নার সমস্ত তেল ও পানি শুষে নেবে। এমনকি অতিরিক্ত তাপে পাত্রটি দ্রুত ফেটে যাওয়ার সম্ভাবনাও থাকে। সঠিক উপায়ে সিজনিং করলে মাটির পাত্র মজবুত হয়, স্থায়িত্ব বাড়ে এবং নন-স্টিক পাত্রের মতো কাজ করে, ফলে খাবার নিচে লেগে যায় না।


মাটির বাসন (হাঁড়ি/কড়াই/ডিস্কোপাতিল) প্রথম ব্যবহারের প্রাথমিক নিয়মাবলীঃ

আপনার কেনা নতুন মাটির পাত্রটি প্রথম ১০ দিন নিচের সহজ ৭টি ধাপ অনুসরণ করে ব্যবহার করুন:

১. পানিতে ভিজিয়ে রাখুন (কমপক্ষে ১ ঘণ্টা)

অনলাইন বা শোরুম থেকে নতুন মাটির হাঁড়ি, মাটির কড়াই কিংবা ডিস্কোপাতিল হাতে পাওয়ার পর প্রথম কাজ হলো এটিকে পরিষ্কার পানিতে কমপক্ষে ১ ঘণ্টা ভিজিয়ে রাখা। এতে মাটির ভেতরের শুষ্কতা দূর হয় এবং পাত্রটি পানি শোষণ করে শক্ত হয়।

২. তেল ব্রাশ করাঃ

পানি থেকে তুলে মাটির বাসনটি ভালো করে মুছে সম্পূর্ণ শুকিয়ে নিন। এরপর একটি ব্রাশ বা সুতি কাপড় দিয়ে পাত্রের ভেতরের অংশে হালকা করে যেকোনো ভোজ্য তেল (যেমন- সর্ষের তেল বা সয়াবিন তেল) ভালো করে মেখে নিন।

৩. চাল ধোয়া পানি দিয়ে প্রথম রান্নাঃ

মাটির পাত্রের প্রথম রান্নাটি হওয়া উচিত মাড়যুক্ত। প্রথমবার রান্নার সময় চাল ধুয়ে পানি সহ মাটির হাঁড়িটি চুলায় বসান। চালের মাড় মাটির ক্ষুদ্র ছিদ্রগুলো বন্ধ করতে এবং পাত্রটিকে রান্নার জন্য ভেতর থেকে প্রস্তুত করতে ম্যাজিকের মতো কাজ করে।

৪. মাংস রান্নার বিশেষ নিয়মঃ

আপনি যদি প্রথম দিনগুলোতে হাঁড়িতে গোশত বা মাংস রান্না করতে চান, তবে সরাসরি খালি পাত্রে তেল গরম করে মসলা কষাবেন না। প্রথমে মাংস, মসলা, তেল ও পানি একসাথে পাত্রে ভালোভাবে মাখিয়ে (ম্যারিনেট করে) একবারে চুলায় বসিয়ে দিন।

৫. কড়াই ও ডিস্কোপাতিল ব্যবহারের নিয়মঃ

আমাদের ঐতিহ্যবাহী মাটির কড়াই বা ডিস্কোপাতিল ব্যবহারের ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য। প্রথমে তেল-মসলা দিয়ে মাখানো তরকারিগুলো পানি সহ একবারে চুলায় বসিয়ে রান্না শুরু করুন।

৬. ১০ দিনের ধারাবাহিকতা (সিজনিং পিরিয়ড)

মাটির বাসনটিকে সম্পূর্ণভাবে ব্যবহারের উপযোগী করতে প্রথম কমপক্ষে ১০ দিন এই পদ্ধতিগুলো নিয়মিত ফলো করুন। এই ১০ দিন ভুলেও খালি পাত্রে সরাসরি গরম তেল বা ফোঁড়ন দেওয়া থেকে সম্পূর্ণ বিরত থাকুন।

৭. স্বাভাবিক ব্যবহার ও বাগার দেওয়াঃ

টানা ১০ দিন নিয়ম মেনে ব্যবহারের পর আপনার পাত্রটি পুরোপুরি ‘সিজন’ হয়ে যাবে। এরপর থেকে আপনারা যেকোনো তরকারি সরাসরি তেলে বাগার বা ফোড়ন দিয়ে সাধারণ অ্যালুমিনিয়াম বা স্টিলের পাত্রের মতোই স্বাচ্ছন্দে রান্না করতে পারবেন।

শেষ কথাঃ

সঠিক নিয়মে যত্ন নিলে একটি মাটির পাত্র বছরের পর বছর ভালো থাকে এবং রান্নায় এনে দেয় খাঁটি গ্রামীণ স্বাদ ও পুষ্টি। আলাদীনের চেরাগ-এর প্রিমিয়াম কোয়ালিটির মাটির বাসন সম্পর্কিত যেকোনো মতামত, পরামর্শ বা অভিযোগ জানাতে সরাসরি যোগাযোগ করতে পারেন আমাদের হটলাইন নম্বরে।

যোগাযোগ: 01790017606

আজই আপনার রান্নাঘরে ফিরিয়ে আনুন ঐতিহ্যের ছোঁয়া এবং স্বাস্থ্যকর লাইফস্টাইল!

দ্রুত ডেলিভারিসারা বাংলাদেশে
বিশুদ্ধ পণ্য১০০% খাঁটি
ক্যাশ অন ডেলিভারিপণ্য পেয়ে টাকা দিন
সার্বক্ষণিক সহায়তা01790017606